নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদ। গতকাল বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদের অন্যতম পরিচালক মো. আব্দুল মান্নান নতুন দায়িত্ব নেয়া অর্থমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে এ অভিনন্দন জানান। বিএইচবিএফসির উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাল বিএইচবিএফসি পরিচালনা পর্ষদ
নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদ।









