নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় পুলিশ স্টাফ কলেজে গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনএসইউর প্রতিনিধিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। পুলিশ স্টাফ কলেজের পক্ষে প্রতিনিধিত্ব করেন রেক্টর ড. মল্লিক ফকরুল ইসলাম বিপিএম, পিপিএম। এ সমঝোতা স্মারকে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের সহযোগিতামূলক প্রচেষ্টাকে এগিয়ে নেয়ার রূপরেখা তুলে ধরা হয়েছে। চুক্তিতে পারস্পরিক স্বার্থের বিষয়ে যৌথ প্রশিক্ষণ কর্মশালা এবং গবেষণা ও ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত সমাজের প্রচারের মতো উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।