উত্তরা ইউনিভা‍র্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। গতকাল তার যোগদান উপলক্ষে উত্তরা ইউনিভা‍র্সিটির সভাকক্ষে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচা‍র্য ড. ইয়াসমীন আরা লেখা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নবনিযুক্ত উপ-উপাচার্যকে। এর আগে গত ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ও উত্তরা ইউনিভা‍র্সিটির আচার্য মো. সাহাবুদ্দিন অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামীকে উত্তরা ইউনিভা‍র্সিটির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

অভ‍্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচা‍র্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।

নবনিযুক্ত উপ-উপাচার্য তার সমাপনী বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। তাকে নিয়োগ দেয়ায় রাষ্ট্রপতি ও উত্তরা ইউনিভা‍র্সিটির আচার্যকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি উত্তরা ইউনিভা‍র্সিটির বোর্ড অব ট্রাস্টির এবং ইউনিভা‍র্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।—বিজ্ঞপ্তি