পোশাক শিল্পের টেকসই রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং অ্যাকশনএইড বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর আওতায় সংগঠনটির ‘সাসটেইনেবল স্ট্র্যাটেজিক ভিশন ২০৩০’ বাস্তবায়নে অ্যাকশনএইড বাংলাদেশ কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এ উপলক্ষে গতকাল রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান ও অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক নাফিস-উদ-দৌলা, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ ও রুমানা রশীদ এবং অ্যাকশনএইড বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
বিজিএমইএ ও অ্যাকশনএইড বাংলাদেশের মধ্যে এমওইউ স্বাক্ষর
পোশাক শিল্পের টেকসই রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং অ্যাকশনএইড বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।









