কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে কোম্পানিটির সভা ৩১ ডিসেম্বর বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৫ পয়সায়।
তথ্যানুসারে, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কুইন সাউথ টেক্সটাইল মিলসের ইপিএস হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৮ পয়সায়। আলোচ্য হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।









