চলতি বছরের জন্য সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে আইএমএফ জানায়, ২০২২ সালে সিঙ্গাপুরের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ। এর আগে গত মে মাসের পূর্বাভাসে ৪ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস দেয়া হয়েছিল। আইএমএফের পূর্বাভাস, চলতি বছরে সিঙ্গাপুরের মূল্যস্ফীতি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ। দ্য স্ট্রেইটস টাইমস