সর্বশেষ প্রান্তিকে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করতে পারে ভারত। এটি নিঃসন্দেহে দেশটির অর্থনীতির জন্য ভালো খবর। তবে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে বলা হয়, চলতি প্রান্তিকে প্রবৃদ্ধি অর্ধেকে নেমে যাবে। এছাড়া সুদহার বৃদ্ধির কারণে বছরের শেষ দিকে প্রবৃদ্ধিতে বেশ ধীরগতিও দেখা দেবে।
এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি এ মুহূর্তে উচ্চ বেকারত্ব এবং মূল্যস্ফীতি মোকাবেলা করছে। পরিস্থিতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অনেকগুলো সহনশীলতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে। চলতি প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধি সম্ভাবনা ৬ দশমিক ২ শতাংশ। অথচ এর আগের প্রাক্কলনে ১৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। অর্থনীতিতে শ্লথগতির ধাক্কায় অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বার্ষিক প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৫ শতাংশ।









