কুড়িগ্রামে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’। শনিবার (১৩ জানুয়ারি) সকালে জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে খামার রসুলপুর গ্রামে এ কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যেটি মানবকল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে। নিজেদের ব্যাচের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।
প্রসঙ্গত, শীতবস্ত্র বিতরণ ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের’ একটি ধারাবাহিক কার্যক্রম। আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করতে সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবী সদস্যরা আগেই প্রত্যন্ত গ্রামগুলো পরিদর্শন করেন। আজ শনিবার সুশৃঙ্খল ভাবে পুরো বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।









