পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা রুবিনা হামিদ তার কাছে থাকা কোম্পানির ৫ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করা হয়। ২০ ডিসেম্বর শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি। ডিএসইতে সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকেরা তাদের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এ শেয়ার বিক্রির জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও অন্যান্য ব্যক্তি বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করা হয়েছে।









