অন্যান্য ধাতুর ন্যায় চীনের নিকেল উৎপাদনেও মন্দা ভাব বজায় রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে ১৪ হাজার ৩০০ টন নিকেল উৎপাদন হয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা ১৬ দশমিক ৯৭ শতাংশ কম।
এ
সময় আগের মাসের তুলনায় ব্যবহারিক ধাতুটির উৎপাদন কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ।
খবর স্টিলগুরু।
একই সময়ে চীনে নিকেল পিগের উৎপাদন কমে ৪৫ হাজার ৫০০ টনে নেমেছে, আগের বছরের একই সময় ও আগের মাসের তুলনায় যা যথাক্রমে ৪ দশমিক ৫২ ও ৬ দশমিক ৮৬ শতাংশ কম।
এদিকে চলতি মাসেও চীনে নিকেল উৎপাদনে মন্দা ভাব বজায় থাকার আশঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
ফেব্রুয়ারিতে দেশটিতে সব মিলিয়ে ১৩ হাজার ২০০ টন নিকেল উৎপাদন হতে পারে, জানুয়ারির তুলনায় যা ৭ দশমিক ৭৮ শতাংশ কম।
দেশটি জুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের প্রভাবে ধাতবপণ্যটির উৎপাদন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।









