দক্ষিণ কোরিয়ার মুক্ত বাণিজ্যিক অঞ্চলে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) প্রতিশ্রুতি বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধে এফডিআই দ্বিগুণেরও বেশি বাড়ানোর অঙ্গীকার এসেছে, গত তিন বছরের মধ্যে যা সর্বোচ্চ। কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০০৩ সালে নয়টি মুক্ত বাণিজ্যিক অঞ্চল চিহ্নিত করে দক্ষিণ কোরিয়া। বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ওই অঞ্চলগুলোয় এফডিআই প্রতিশ্রুতির ৫৬ কোটি ডলার অর্জিত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ ১৬৪ শতাংশ বেড়েছে। ২০০৩ সালে নয়টি মুক্ত বাণিজ্যিক অঞ্চল চিহ্নিত করে দক্ষিণ কোরিয়া।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শিল্পোৎপাদন খাতের বিনিয়োগ পৌঁছেছে ৩১ কোটি ডলারে। লজিস্টিকস, গবেষণা ও উন্নয়নসহ অন্যান্য পরিষেবা খাতে বিনিয়োগ ২৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।