বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে ব্যাংকক ডুসিট মেডিকেলের চিকিৎসাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানের একটা হোটেলে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভূইয়া এবং ব্যাংকক ডুসিট মেডিকেল সার্ভিসেসের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ধুন ডামরংসাক ও মার্কেটিং ডিরেক্টর খুন জিয়ারানাই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের কোম্পানি সেক্রেটারি মুন্সি আবু নাঈম, হেড অব এইচআর আশেকুল আরেফিন পাটোয়ারি, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মো. আশিকুর রহমানসহ অন্যরা।