দেশের স্বাস্থ্যসেবা খাতে বর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত একটি পারষ্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও আইসিডিডিআরবি। এর অধীনে একটি স্টেট-অব-দা-আর্ট কঠিন বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের জন্য আইসিডিডিআর, বির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য বিভাগের সিনিয়র পরিচালক ড. শামস এল আরিফিনের হাতে ৩২ লাখ টাকার একটি চেক তুলে দেন ইবিএলের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএলের ডিএমডি আহমেদ শাহীন, কমিউনিকেশনস ও এক্সটার্নাল বিভাগ প্রধান জিয়াউল করিম প্রমুখ।
স্বাস্থ্যসেবা খাতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় ইবিএল ও আইসিডিডিআর,বির চুক্তি
দেশের স্বাস্থ্যসেবা খাতে বর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত একটি পারষ্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও আইসিডিডিআরবি।









