এলাচ উৎপাদন ও বিপণনের জন্য ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ইদুক্কি জেলার পুত্তাদি শহরের বিশেষ খ্যাতি রয়েছে।
দক্ষিণ ভারতের মসলার সবচেয়ে বড় নিলামঘর এখানে অবস্থিত।
সরবরাহ কমে আসায় সম্প্রতি এখানে এলাচের নিলাম বাতিল করা হয়েছে।
এ
নিয়ে এবারের মৌসুমে তিনবার এলাচের নিলাম বাতিল হলো।
খবর বিজনেস লাইন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সর্বশেষ কার্যদিবসের বৈকালিক নিলামে সাকল্যে ৩৭ টন এলাচ সরবরাহ হয়েছে।
এ
কারণে নিলাম কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এবারের মৌসুমে কেরালায় প্রতিকূল আবহাওয়া এলাচ উৎপাদন বাধাগ্রস্ত করেছে।
এর
জের ধরে নিলামঘরে মসলা পণ্যটির সরবরাহ আগের তুলনায় কমে এসেছে।
সরবরাহ না থাকায় মৌসুমজুড়ে এবার নিয়ে তিনবার নিলাম কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে সরবরাহ কমে এলেও স্থানীয় নিলামে এলাচের দাম বাড়েনি।
সর্বশেষ অনুষ্ঠিত নিলামে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি লট এলাচ বিক্রি হয়েছে ৩ হাজার ২৭১ রুপিতে (ভারতীয় মুদ্রা), যা আগের
নিলামের তুলনায় ২ দশমিক ১ রুপি কম।
ব্যবসায়ীরা বলছেন, কয়েক মাস ধরে দক্ষিণ ভারতে এলাচের বেচাকেনা কম।
এ
কারণে সরবরাহ কমলেও পণ্যটির দাম বাড়েনি।
আগামী জুন নাগাদ নতুন মৌসুমের এলাচ বাজারে আসবে।
তখন পণ্যটির সরবরাহ বেড়ে দাম বর্তমানের তুলনায় আরো কমে আসতে পারে।









