মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও সোলশেয়ার লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট হেড অফিস এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং সোলশেয়ার লিমিটেডের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা ড. সেবাস্টিয়ান গ্রো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। এ চুক্তির আওতায় থ্রি-হুইলার মালিকরা এমটিবির ঋণ সহায়তায় তাদের পুরোনো লেড-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে আইওটি-সক্ষম স্মার্ট লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এ উদ্যোগটি পরিচ্ছন্ন পরিবহন ও সবুজ পরিবেশের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।