গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ব্যাংকাস্যুরেন্স সেবা প্রদানের সিদ্ধান্তে একমত হয়েছে। সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিমের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের হেড অব ব্যাংকাস্যুরেন্স আহমেদ ইসতিয়াক মাহমুদ ও ডাচ্-বাংলা ব্যাংকের হেড অব ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লায়াবিলিটি ডিভিশন মো. মোশারফ হোসেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও ডাচ্-বাংলা ব্যাংকের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ব্যাংকাস্যুরেন্স সেবা প্রদানের সিদ্ধান্তে একমত হয়েছে।









