মালয়েশিয়ার পাম তেলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। অন্যান্য ভোজ্যতেলের মূল্য কমার ফলে দেশটির পাম তেলের বাজারে এ প্রভাব পড়ে। তবে আশানুরূপ রফতানি চাহিদার কারণে লোকসান কমানো হয়েছে। খবর রয়টার্স।
বিশ্বে উদ্ভিজ্জ তেলের বাজারে প্রতিযোগী মালয়েশিয়ার পাম তেলের দাম অন্যান্য তেল সম্পর্কিত কারণে ওঠানামা করে। বুর্সা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগামী মে মাসের জন্য পাম তেলের সরবরাহ চুক্তি ১ দশমিক ১৭ শতাংশ কমে প্রতি টন ৯০০ দশমিক ৪৮ ডলার হয়েছে।
সিজিএস-সিআইএমবি রিসার্চের প্লানটেশনস রিসার্চের আঞ্চলিক প্রধান এক বিবৃতিতে বলেন, ‘ইন্দোনেশিয়ার তেল রফতানি হ্রাস ও মালয়েশিয়ার দুর্বল সরবরাহের কারণে অপরিশোধিত পাম তেলের (সিপিও) মূল্য প্রভাবিত হতে পারে।’
মালয়েশিয়ার পাম অয়েল বোর্ডের তথ্যানুযায়ী, উৎপাদন ও আমদানি কমে যাওয়ায় ফেব্রুয়ারির শেষে পাম তেলের সরবরাহ ছয় মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে।









