২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক সংকটের জের ধরে জাপানের খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ইন্দোনেশিয়া। দীর্ঘ ১১ বছর পর সম্প্রতি এ বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কিয়োদো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জাপানের রাজধানী টোকিওতে এক সামিটে জোকো উইডোডো ও ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ পর্ব হয়। এ বিষয়ে ফুমিও কিশিদা বলেন, আমি আশা করছি প্রতিরক্ষাসহ দুই পক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা বাড়বে।
জোকো উইডোডো জাপানকে ইন্দোনেশিয়ার টুনা, আনারস ও কলা আমদানি শুল্ক বাতিলের অনুরোধ জানান। সভায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে তিনি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, শিনজো আবে দ্বিপক্ষীয় সম্পর্ক সমৃদ্ধ করে তা কৌশলগত অংশীদারত্বে রূপ দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে জাপান ও ইন্দোনেশিয়া পরস্পর নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে।









