দুই বছরের লম্বা বিরতি শেষে অস্ট্রিলিয়া ও চীনের মধ্যে আবারো বাণিজ্য চালু হয়েছে। বাণিজ্যিক ও কূটনৈতিক নীতিমালাও শিথিল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ফলে চীনের কোম্পানিগুলো অস্ট্রেলিয়ান কয়লা আমদানি বাড়াচ্ছে।

মূলত ২০২০ সালে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টান পড়লে দেশটিতে কয়লা সরবরাহ বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। এ বছরের জানুয়ারির শুরুতে বেইজিং চারটি স্থানীয় কোম্পানিকে অস্ট্রেলিয়ান কয়লা আমদানির অনুমতি দেয়। চারটি কোম্পানিই রাষ্ট্রমালিকানাধীন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার অনানুষ্ঠানিক কয়লা বাণিজ্য নিষেধাজ্ঞার অবসান ঘটে।

বিশ্লেষকরা জানান, চীন বিশ্বের শীর্ষ কয়লা ব্যবহারকারী দেশ। অন্যদিকে অস্ট্রেলিয়া কয়লা রফতানির ক্ষেত্রে দ্বিতীয়। দেশ দুটির মধ্যে বাণিজ্য পুরোপুরিভাবে চালু হলে কয়লার আন্তর্জাতিক বাজার চাঙ্গা হয়ে উঠবে।