আটটি ৭৬৭ পণ্যবাহী উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে বোয়িং। প্যাকেজ ডেলিভারি জায়ান্ট ইউনাইটেড পার্সেল সার্ভিসেস (ইউপিএস) এ জেটগুলোর ক্রয়াদেশ দিয়েছে। নতুন ক্রয়াদেশ দেয়া জেট হাতে পেলে ইউপিএসের বহরে ৭৬৭ পণ্যবাহী উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১০৮টিতে। ২০২৫ সালের মধ্যে নতুন জেটগুলোর সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানটি। এর আগে গত বছর ইউপিএস ১৯টি পণ্যবাহী জেটের ক্রয়াদেশ দিয়েছে। রয়টার্স