রাইট শেয়ার ইস্যুসংক্রান্ত রেকর্ড ডেটের আগে আজ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এ সময়ে কোম্পানিটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে ৯ জানুয়ারি রেকর্ড ডেটসংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।









