জাতীয় গ্রিডে সংযোজনের জন্য ২০২৩ সালে হুয়াওয়ে ফিউশন সোলার ইনভার্টার ব্যবহার করে ১৩২ মেগাওয়াট সক্ষমতার সোলার পাওয়ার বা সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে হুয়াওয়ে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত ‘হুয়াওয়ে সোলার অ্যানুয়াল সিরিমনি ২০২৩’ শীর্ষক এক অনুষ্ঠানে এ অর্জন তুলে ধরে হুয়াওয়ে। হুয়াওয়ের ৬২টিরও বেশি পার্টনার কোম্পানির প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। হুয়াওয়ের বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো বুয়েট, মেঘনা গ্রুপ, আকিজ বশির গ্রুপ, রাইজিং গ্রুপ, এনভয় গ্রুপ, ফকির গ্রুপ, কাজী ফার্মস, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই) এবং ওয়ালটন গ্রুপের বিভিন্ন প্রকল্প। এসব প্রকল্পের বাস্তবায়ন সৌর জ্বালানি খাতে হুয়াওয়ের অবদানকে তুলে ধরে।
১৩২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হুয়াওয়ের
জাতীয় গ্রিডে সংযোজনের জন্য ২০২৩ সালে হুয়াওয়ে ফিউশন সোলার ইনভার্টার ব্যবহার করে ১৩২ মেগাওয়াট সক্ষমতার সোলার পাওয়ার বা সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে হুয়াওয়ে।









