আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান গতকাল প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় এসভিপি তৌহিদ সিদ্দিকী ও এসএভিপি এসএম জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি