টাইফুনের শঙ্কায় জাপানের পশ্চিমাঞ্চলে তিনটি কারখানায় গাড়ি নির্মাণ বন্ধ করছে টয়োটা মোটর করপোরেশন। সম্প্রতি শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিটি জানায়, গতকাল রাতের শিফটে (৯টায় শুরু) গাড়ি নির্মাণ বন্ধ রাখবে তারা। ফুকুয়াকা প্রিফেকচারে তিনটি কারখানায় সকালের শিফটে উৎপাদনও বন্ধ থাকবে। একইভাবে নিশান মোটর জানায়, গতকাল রাতের শিফট ও আজ দিনের শিফটে উৎপাদন বন্ধ রাখবে তারা। রয়টার্স
টাইফুনের আশঙ্কায় জাপানে গাড়ি উৎপাদন বন্ধ টয়োটা-নিশানের
টাইফুনের শঙ্কায় জাপানের পশ্চিমাঞ্চলে তিনটি কারখানায় গাড়ি নির্মাণ বন্ধ করছে টয়োটা মোটর করপোরেশন। সম্প্রতি শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিটি জানায়, গতকাল রাতের শিফটে (৯টায় শুরু) গাড়ি নির্মাণ বন্ধ রাখবে তারা।









