ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মনের বন্ধু যৌথভাবে সুবিধাবঞ্চিত গ্রামীণ অঞ্চলের ১০টি বিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থীর জন্য সমন্বিত মানসিক স্বাস্থ্য ও জীবনদক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল এএমডি আহমেদ শাহীন প্রকল্প সহায়তা হিসেবে মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও সিইও তাওহিদা শিরোপার কাছে একটি চেক হস্তান্তর করেন।