স্পেনের ভিটোরিয়া কারখানায় ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে মার্সিডিজ-বেঞ্জ। সংস্থাটির কর্মীরা একটি নতুন শ্রমচুক্তি সমর্থন দেয়ার পরে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। কারখানাটির প্রায় পাঁচ হাজার কর্মীর মধ্যে ৫৭ শতাংশ চুক্তির পক্ষে ভোট দিয়েছে। এ চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত কাজের শর্ত ও বেতন বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এটি প্রতিষ্ঠানটিকে নতুন মডেল ও বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে। রয়টার্স
স্পেনে ১২০ কোটি ইউরো বিনিয়োগ করবে মার্সিডিজ-বেঞ্জ
স্পেনের ভিটোরিয়া কারখানায় ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে মার্সিডিজ-বেঞ্জ। সংস্থাটির কর্মীরা একটি নতুন শ্রমচুক্তি সমর্থন দেয়ার পরে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে।









