পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ ও স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসি, আর্গন ডেনিমস লিমিটেড, এভিন্স টেক্সটাইলস লিমিটেড ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
লাভেলো আইসক্রিম: সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা।
বিডি ল্যাম্পস: সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২২ পয়সা।
আর্গন ডেনিমস: সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৮ পয়সা।
এভিন্স টেক্সটাইলস: সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।
লিগ্যাসি ফুটওয়্যার: সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।









