আগামী বছরের শুরু থেকে জাপানে যাত্রীবাহী গাড়ি বিক্রির ঘোষণা দিয়েছে বিওয়াইডি। এক্ষেত্রে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি পশ্চিমা ও দেশীয় নির্মাতাদের থেকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হবে। টোকিওতে একটি সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, জাপানের বাজারে একটি এসইউভি, কমপ্যাক্ট কার ও ইভি সেডান ক্রমানুসারে উন্মোচন করা হবে। যদিও সংস্থাটি এখনই গাড়িগুলোর মূল্য নিয়ে কোনো তথ্য জানায়নি। কিয়োদো নিউজ