চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে গতকাল নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, নৌ-বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসে লাইটারেজ জাহাজ বুকিং নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তিসহ এ খাতের অস্থিতিশীলতা নিরসন ও শৃঙ্খলা আনার লক্ষ্যে একটি গ্রহণযোগ্য এবং সমন্বিত বুকিং ব্যবস্থা চালুর বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
চিটাগং চেম্বার প্রেসিডেন্ট ওমর হাজ্জাজের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ, ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কনভেনর মো. নুরুল হক, সংশ্লিষ্ট জাহাজ মালিক ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি









