ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের চার কার্যদিবসে আইসিবি এমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ২০ দশমিক ৫১ শতাংশ। গত সপ্তাহে ফান্ডটির মোট ৭ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ২৪ ডিসেম্বর ডিএসইতে ফান্ডটির ইউনিটদর ছিল ৭ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার এ দর বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৪০ পয়সায়।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৭ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১১ টাকা ৮৩ পয়সা।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য আড়াই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫১ পয়সা। গত ৩০ জুন শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১২ টাকা ৪ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছিল। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইপিইউ হয়েছে ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ৫৮ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১২ টাকা ৯ পয়সায়।
আইসিবি এমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ১০০ কোটি ও ফান্ডটির মোট ইউনিট সংখ্যা ১০ কোটি।
এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ২৫ শতাংশ ইউনিট। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬৫ দশমিক শূন্য ৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯ দশমিক ৯৪ শতাংশ ইউনিট রয়েছে।









