বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেল অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে মো. টিপু সুলতান বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি এবং আরশেদ আলম পুলক সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। কমিটির বিদায়ী আহ্বায়ক ও সদস্য সচিবসহ কমিটির অন্যান্য সদস্যরা নবনির্বাচিত পদাধিকারীদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
কমিটির শেখ মো. জাকির হোসেন সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব নিয়েছেন এবং মো. শহিদুল হাসান, মাহফুজ হাসান, কাজী ওয়াহিদুল হক, মো. জাহিদ এইচ খান, জহিরুল ইসলাম, মাহাবুবুর রহমান এবং মো. বিল্লাল হোসেন যথাক্রমে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রশীদ ও মো. মনিরুল হাসান (সুজন), পরিচালক অর্থ পদে মনিরুজ্জামান মনির।
এছাড়াও নাহিদ আক্তার, মারুফ আক্তার মান্নান, অমল কান্তি শর্মা, মো. সাফিকুর রহমান, মো. হাসানুজ্জামান, মো. জহুরুল ইসলাম (অনিক), আবদুর রহমান এবং মো. জাকির আলম চৌধুরী বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মো. টিপু সুলতান তার বক্তব্যে বলেন- টেকসই স্বাস্থ্য উন্নয়ন এবং স্মার্ট স্বাস্থ্যসেবা বিনির্মাণে আধুনিক টেকনোলজি ও দক্ষ জনবলের কোন বিকল্প নাই, যা বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আতিকুর রহমান, সদস্য মো. দিদার হোসেন ও মো. কাউসার হোসেন রিয়াজসহ ব্যবসায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি









