অন্যান্য শীর্ষ উৎপাদনকারী দেশের তুলনায় তুলার হেক্টরপ্রতি ফলনে বিস্তর পিছিয়ে ভারত। তা সত্ত্বেও বিদায়ী বছরে বিশ্বের শীর্ষ তুলা উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে দেশটি। দেশটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে কৃষিপণ্যটির আবাদ হয়, যা শীর্ষ উৎপাদনকারীর অবস্থানে উত্তরণের প্রধান কারণ। দেশটিতে প্রতি বছরের অক্টোবর থেকে তুলা উৎপাদন মৌসুম শুরু হয়। শেষ হয় পরের বছরের সেপ্টেম্বরে। চলতি মৌসুমে দেশটিতে মোট ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার বেল (প্রতি বেলে ১৭০ কেজি) তুলা উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস করেছে কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএআই), আগের মৌসুমের তুলনায় যা ১৩ দশমিক ৬ শতাংশ বেশি।