আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এবং দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলাকালে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ভিসা কার্ড ব্যবহার করে সর্বোচ্চ লেনদেনকারী গ্রাহকদের ব্যাংকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। মোট ১৪ জন বিজয়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ভ্রমণের জন্য রিটার্ন এয়ার টিকেট পেয়েছেন। গতকাল ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ্ চৌধুরী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এয়ার টিকিট পেলেন ইবিএল ক্যাম্পেইন বিজয়ীরা
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এবং দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলাকালে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ভিসা কার্ড ব্যবহার করে সর্বোচ্চ লেনদেনকারী গ্রাহকদের ব্যাংকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।









