বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার মো. ইয়াছিন আলী ইন্তেকাল করেছেন। ২৬ ডিসেম্বর বেলা আড়াইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। তিনি ২০১৬ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গত মঙ্গলবার বাদ এশা তাকে দাফন করা হয়েছে। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ২০০৮ সালের ১৭ নভেম্বর থেকে ২০১১ সালের ৮ মে পর্যন্ত তিনি বিএসইসির কমিশনার ছিলেন।
তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসর গ্রহণের পর বিএসইসিতে আসেন। তিনি ক্যাপিটাল ইস্যু, সার্ভিলেন্স, করপোরেট ফাইন্যান্সসহ বিএসইসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন।









