জাপানের মাথাপিছু সরকারি ঋণ প্রথমবারের মতো ১ কোটি ইয়েন (৭৫ হাজার ডলার) ছাড়িয়ে গিয়েছে। করোনা মাহামারী ও মূল্যস্ফীতি মোকাবেলায় অর্থসহায়তা দিতে বিপুল পরিমাণ ঋণ নিতে হয়েছে টোকিওকে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির মোট বকেয়া বন্ড ও ঋণের পরিমাণ ১২৫৫.১৯ ট্রিলিয়ন ইয়েনে (৯ লাখ ৪৩ হাজার কোটি ডলার) পৌঁছেছে। আগের প্রান্তিকের ১৩ লাখ ৯০ হাজার কোটি ইয়েন থেকে যা অনেক বেশি।