জার্মানির ফ্রাঙ্কফুর্টে ২৬-৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার গুডসের প্রদর্শনী অ্যাম্বিয়েন্তেতে ৫৮টি বাংলাদেশী কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নের মাধ্যমে বাংলাদেশ সরকার অ্যাম্বিয়েন্তে ২০২৪-এ অংশগ্রহণ করছে। মেলায় বাংলাদেশের ৫৮ জনের বেশি প্রদর্শক দেশের প্রতিনিধিত্ব করবেন। প্যারাগন সিরামিকস, আর্টিসান সিরামিকস এবং প্রতীক সিরামিকস হল ১২.০ (ডাইনিং)-এ তাদের পণ্য প্রদর্শনের জন্য নির্ধারিত রয়েছে। এছাড়া অন্যান্য কোম্পানি যেমন বিডি ক্রিয়েশন, প্রকৃতি, ঢাকা হ্যান্ডিক্রাফট, আরএফএল প্লাস্টিক এবং গোল্ডেন জুট হল ১০.১, ১০.৪, ১১.০ এবং ১১.১ (গিভিং অ্যান্ড লিভিং) হলগুলোতে প্রদর্শিত হবে।
জার্মানিতে ৫৮টি বাংলাদেশী কোম্পানির পণ্য প্রদর্শন করবে ২৬ জানুয়ারি
জার্মানির ফ্রাঙ্কফুর্টে ২৬-৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার গুডসের প্রদর্শনী অ্যাম্বিয়েন্তেতে ৫৮টি বাংলাদেশী কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবে।









