একদিনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে লুফথানসা। গ্রাউন্ড স্টাফদের একদিনের ধর্মঘটে বুধবার এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে জার্মান উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। এটিকে ইউরোপের ভ্রমণ শিল্পে সর্বশেষ আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনার কারণে প্রায় ১ লাখ ৩৪ হাজার যাত্রীকে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন কিংবা সম্পূর্ণ বাতিল করতে হয়েছে। এর আগের দিন সংস্থাটি অন্তত ৪৭টি ফ্লাইট বাতিল করেছিল। এপি