জানুয়ারিতে আরব দেশ ওমানের জ্বালানি তেল উত্তোলন নিম্নমুখী ছিল। এ সময় দেশটির কূপগুলো থেকে দৈনিক গড়ে ৯ লাখ ৫৮ হাজার ২৭০ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন হয়েছে, আগের মাসের তুলনায় যা ১ দশমিক ২৬ শতাংশ কম। দেশটির সরকারি সূত্র সম্প্রতি এ খবর জানিয়েছে। খবর ওমান নিউজ এজেন্সি।

উত্তোলন হ্রাসের সঙ্গে সঙ্গে এ সময়ে ওমান থেকে জ্বালানি তেলের রফতানিতেও নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে দেখা গেছে। দেশটির জ্বালানি তেল ও গ্যাস মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ওমান থেকে আন্তর্জাতিক বাজারে দৈনিক গড়ে ৭ লাখ ৫৬ হাজার ৫৮৬ ব্যারেল জ্বালানি তেল রফতানি হয়েছে, আগের মাসের তুলনায় যা ১৭ দশমিক

৮৮ শতাংশ কম।

তবে জানুয়ারিতে চীনের বাজারে দেশটি থেকে পণ্যটির রফতানি বেড়েছে। এ সময়ে দেশটির মোট জ্বালানি তেল রফতানির ৮৫ দশমিক ৯৬ শতাংশের গন্তব্য ছিল চীন।