আগামী মাস থেকে দৈনিক গড়ে ১০০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে পারবে ইরান। দেশটির সাউথ পারস গ্যাসক্ষেত্রটির সব কূপ উত্তোলনে এলে এ সক্ষমতা অর্জন করতে পারে ইরান। দেশটির জ্বালানি তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

ইরানের তেলমন্ত্রী জানিয়েছেন, সাউথ পারস গ্যাসক্ষেত্রটির সর্বশেষ দুটি কূপের একটি গতকাল উত্তোলনে এসেছে। আরেকটি আগামী ২০ মার্চের আগেই উত্তোলনে আসার প্রত্যাশা করা হচ্ছে। সাউথ পারস গ্যাসক্ষেত্রটি কাতারের কাছে নর্থ ফিল্ড নামে পরিচিত। ইরান ও কাতারের যৌথ অংশীদারিত্বে পৃথিবীর বৃহৎ গ্যাসক্ষেত্র এটি।