মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) দেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। সম্প্রতি সৈয়দপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের একটি বিক্রয় কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিআইএলের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আশিক আহমেদ, খালেক ট্রেডিং কোং-এর স্বত্বাধিকারী মো. আব্দুল করিম (শাহিন) প্রমুখ। ঢালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে এক স্পেশাল ধরনের ব্লেন্ডেড সিমেন্ট, যাতে সমন্বিত হয়েছে ওপিসি ও পিসিসি সিমেন্টের বিশেষ কিছু বৈশিষ্ট্য।