ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ধলপুরে রাজস্ব সংগ্রহ বুথ চালু করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজমের উপস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতি. সচিব) মো. মিজানুর রহমান রাজস্ব কালেকশন বুথগুলো উদ্বোধন করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (যুগ্ম সচিব) আরিফুল হক, মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
ধলপুরে মধুমতি ব্যাংকের রাজস্ব সংগ্রহ বুথ চালু
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ধলপুরে রাজস্ব সংগ্রহ বুথ চালু করেছে মধুমতি ব্যাংক লিমিটেড।









