জর্ডানের পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশটির পর্যটনমন্ত্রী নায়েফ আল-ফায়েজ এ পরিস্থিতিকে আশাজাগানিয়া বলে উল্লেখ করেছেন। জুনের শেষ পর্যন্ত এ বছরে জর্ডানে মোট ১৯ লাখ পর্যটক সমবেত হয়েছেন। মন্ত্রী বলেন, প্রবাসীদের ফিরে আসা দেশের পর্যটন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রত্যক্ষ কোনো প্রভাব দেশটিতে না পড়লেও প্রভাব ফেলেছে পর্যটন খাতে। এরই মধ্যে অন্যান্য দেশ থেকেও পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের দেশটি। এক্ষেত্রে এশিয়ার বাজার গুরুত্বপূর্ণ। ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারেও মনোযোগ বাড়াতে চায় দেশটির পর্যটন খাত। রয়টার্স
জর্ডান ভ্রমণ করেছে ১৯ লাখ পর্যটক
জর্ডানের পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশটির পর্যটনমন্ত্রী নায়েফ আল-ফায়েজ এ পরিস্থিতিকে আশাজাগানিয়া বলে উল্লেখ করেছেন। জুনের শেষ পর্যন্ত এ বছরে জর্ডানে মোট ১৯ লাখ পর্যটক সমবেত হয়েছেন।









