ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোল্লা ফজলে আকবর, ডিএমডি শফিউদ্দিন আহমেদ ও মো. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও সব শাখার ব্যবস্থাপক।