ইউরোপের
বাজারে বেড়েছে গমের
দাম। ইউরোর
দরপতনের জের ধরে
বেচাকেনা বেড়ে যাওয়ায়
সর্বশেষ কার্যদিবসে কৃষিপণ্যটির
দাম আগের তুলনায়
বেড়েছে। খবর
বিজনেস রেকর্ডার।
প্যারিসভিত্তিক
ইউরোনেক্সট
এক্সচেঞ্জে
সর্বশেষ কার্যদিবসে মার্চে
সরবরাহ চুক্তিতে প্রতি
টন গমের
দাম দাঁড়িয়েছে ১৯২
দশমিক ৫০ ইউরোতে,
যা আগের
দিনের তুলনায় সামান্য
বেশি। অন্যদিকে
জার্মানির হামবুর্গে মার্চে
সরবরাহ চুক্তিতে রফতানিযোগ্য
১২ শতাংশ
প্রোটিনসমৃদ্ধ
গম টনপ্রতি
প্যারিসের তুলনায় ৪
দশমিক ৫ ইউরো
বাড়তি দামে বিক্রি
হয়েছে।
এদিন
ডলারের বিপরীতে ইউরোর
মান দুই বছরের
মধ্যে সর্বনিম্ন অবস্থানে
নেমেছিল। এর
জের ধরে কৃষিপণ্যের
বাজারে গমের বেচাকেনা
বেড়ে যায়।
বাড়ে দামও।
এদিকে
প্যারিসভিত্তিক
ফ্রান্সএগ্রিমার
জানিয়েছে, চলতি মৌসুমে
ফ্রান্স থেকে ইউরোপীয়
ইউনিয়নভুক্ত
(ইইউ) দেশগুলোর বাইরের
বাজারে সব মিলিয়ে
১ কোটি
২৬ লাখ
টন গম
রফতানির সম্ভাবনা রয়েছে। বাড়তি
রফতানির সম্ভাবনা ইউরোপের
বাজারে কৃষিপণ্যটির মূল্যবৃদ্ধির
পেছনে প্রভাবক হিসেবে
কাজ করেছে।









