দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনের (ডিটিসি) ১ হাজার ৫০০ বিদ্যুচ্চালিত বাসের ক্রয়াদেশ পেয়েছে টাটা মোটর। ভারতভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্টটি জানায়, চুক্তি অনুসারে ১২ বছরের জন্য রাজধানীতে ১২ মিটার দৈর্ঘ্যের বাসগুলোর সরবরাহ, পরিচালনা, শীতাতপ নিয়ন্ত্রণ করবে তারা। টাটা মোটরসের ভাইস প্রেসিডেন্ট রোহিত শ্রীবাস্তব বলেন, এ বাসগুলো সরবরাহের মাধ্যমে ডিটিসির সঙ্গে আমাদের অংশীদারত্ব আরো মজবুত হবে। ভারতের গণপরিবহন আধুনিকায়ন ও পরিবেশবান্ধব পরিবহন নিয়ে আসার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দ্য হিন্দু
দিল্লিতে দেড় হাজার বিদ্যুচ্চালিত বাসের ক্রয়াদেশ পেয়েছে টাটা মোটর
দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনের (ডিটিসি) ১ হাজার ৫০০ বিদ্যুচ্চালিত বাসের ক্রয়াদেশ পেয়েছে টাটা মোটর। ভারতভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্টটি জানায়, চুক্তি অনুসারে ১২ বছরের জন্য রাজধানীতে ১২ মিটার দৈর্ঘ্যের বাসগুলোর সরবরাহ, পরিচালনা, শীতাতপ নিয়ন্ত্রণ করবে তারা।









