বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। সম্প্রতি রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান, উপ-উপাচার্য আশিক মোসাদ্দিক, বিশ্ববিদ্যালয়ের ডিনরা এবং কর্মক্ষেত্রে সফল সাবেক শিক্ষার্থীরা। এসব অনুষ্ঠানে বক্তারা কঠোর অনুশীলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে আগামীতে দেশকে এগিয়ে নেয়ার জন্য তৈরি হতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের বরণ করল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে।









