ম্যানহাটনে বাড়ি ভাড়ার আকাশচুম্বী প্রবণতা অব্যাহত রয়েছে। নিউইয়র্কের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরটিতে জুনে কনডো বা ইউনিটের মাসিক ভাড়া প্রথমবারের মতো ৫ হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। এ ভাড়ার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। ব্রোকারেজ ফার্ম রিয়েল এস্টেট অ্যাপ্রেইসেস অ্যান্ড কনসালট্যান্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে শহরটিতে গড় মাসিক ভাড়া ৫ হাজার ৫৮ ডলারে উন্নীত হয়েছে। সিএনএন