কভিডজনিত ভ্রমণবিধি আরো শিথিলের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। শনিবার থেকে দেশটিতে প্রবেশের আগে কভিড পরীক্ষার প্রয়োজন হবে না। তবে দেশটিতে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করতে হবে।

নিক্কেই এশিয়ার খবর অনুসারে, আগস্টের মাঝামাঝি ১ লাখ ৮০ হাজারেরও বেশি দৈনিক সংক্রমণ শনাক্ত হলেও গত কয়েক সপ্তাহে এ সংখ্যা এক লাখে নেমেছে। সংক্রমণ কমে আসায় ভ্রমণ বিধিনিষেধও শিথিলের ঘোষণা দিল দেশটির সরকার।

দেশটির দ্বিতীয় উপস্বাস্থ্যমন্ত্রী লি কি-ইল সাংবাদিকদের বলেছেন, গত নয় সপ্তাহে প্রথমবারের মতো সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা কমে গিয়েছে। ধীরে ধীরে ভাইরাসটির প্রভাব কমে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

এর আগে জাপানসহ আরো কয়েকটি দেশ ভ্রমণের আগে কভিড পরীক্ষার প্রয়োজনীয়তা শিথিল করে।