মাই ই-কিডস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে রাজধানীতে ‘কৌতূহলী উদ্ভাবনী জাগরণ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪। গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কনকোর্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বক্তব্য রাখেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান ও উপাধ্যক্ষ মহসীনা শারমিন নিশাত প্রমুখ।