এসবিএসি ব্যাংক পিএলসি ও কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এসবিএসি ব্যাংকের এমডি ও সিইও এসএম মঈনুল কবীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সিইও শাহাদাত হোসাইন বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ সময় এসবিএসি ব্যাংকের ডিএমডি মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ উপস্থিত ছিলেন। এমওইউর আওতায় ব্যাংকের ভিসা কার্ডধারী এবং কর্মরতরা হোটেলটিতে কক্ষ ভাড়ায় ৪০ শতাংশ ছাড় পাবেন। —বিজ্ঞপ্তি